দ্য সিলেট

রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ, ১৪৩৩

গোসল শেষে ফেরার পথে বজ্রাঘাতে নারীর মৃ ত্যু

দ্য সিলেট ডেস্ক |

প্রতীকী ছবি।

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রাঘাতে ষাট বছর বয়সী এক নারীর মৃত্যু ঘটেছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মগুয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম আয়েশা আক্তার। তিনি মগুয়ারচর গ্রামের মৃত কুদ্দুস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আয়েশা আক্তার বাড়ির পাশের সয়তানখাল নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে বজ্রবৃষ্টি শুরু হলে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ