দ্য সিলেট

বুধবার , ২২ এপ্রিল, ২০২৬, ৯ বৈশাখ, ১৪৩৩

সিলেটে হাম সন্দেহে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটের নগরের একটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দশ বছর বয়সী আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫ জনে দাঁড়ালো। একইসময়ে এ রোগের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫২ জন শিশু।

মারা যাওয়া শিশুরা হলো- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবদুল্লাহ (১০ মাস) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হুজাইফা (১০ মাস)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল চব্বিশ ঘন্টায় এ বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে আরও ৫২ জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন ভর্তি রয়েছেন।

বাকি ৪১ জন শিশুকে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ