দ্য সিলেট

মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

বিসিবির পরিচালক হলেন আমিনুল

দ্য সিলেট ডেস্ক :

আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

গুঞ্জন সত্যি হলো। নানা নাটকীয়তার পর অবশেষে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক পদে মনোনয়ন পেয়েছেন। আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন।

বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় সেই পদ শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে।

গত বছরের আগস্টে পটপরিবর্তনের পর সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। বছর ঘুরতেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

এর আগে গতকাল রাতে সাবেক পরিচালক ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানান বাকি ৮ পরিচালক। এরপর বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর মনোনয়ন দেয়।

আজ (শুক্রবার) বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ