দ্য সিলেট

মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

ইসরায়েলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান সালামি নিহত

দ্য সিলেট ডেস্ক :

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর এর (আইআরজিসি) প্রধান কার্যালয়ে ইসরায়েলের হামলায় বাহিনীটির কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) ভোরের ওই হামলায় তিনি নিহত হয়েছেন।

ইরানের পারমাণবিক ও সামরিক কর্মসূচিতে জড়িত থাকার জন্য ২০০০ সাল থেকে সালামির ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

হোসেইন সালামি ১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় প্রথম রেভল্যুশনারি গার্ডে যোগ দেন।

বাহিনীতে তার নেতৃত্বের সময়কালেই গত বছর ইরান ইসরায়েলের উপর প্রথমবারের মতো সরাসরি সামরিক আক্রমণ চালায়। ৩০০ টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল ওই হামলায়।

ইসরায়েলের সাথে ক্রমশ উত্তেজনা বৃদ্ধির একদিন আগেই হোসেইন মসালামি মন্তব্য করেছিলেন, ইরান “যেকোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত”।

হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ