দ্য সিলেট

মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম কমলো

দ্য সিলেট ডেস্ক |

সংগৃহীত ছবি।

দেশের বাজারে আরও এক দফা কমলো ডিজেল-অকটেন ও পেট্রোলের দাম। তবে কেরোসিনের দাম একলাফে ১০ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী ডিজেল বিক্রি হবে ১০২ টাকা, অকটেন ১২২ টাকা ও পেট্রোল বিক্রি হবে ১১৮ টাকায়। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, যা ছিল ১০৪ টাকা।

শনিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। নতুন দাম আগামীকাল রোববার (১ জুন) থেকে কার্যকর হবে।

আগে প্রতি লিটার ডিজেল বিক্রি হতো ১০৪ টাকায়, পেট্রোল ১২১ টাকায় এবং অকটেন বিক্রি হতো ১২৫ টাকায়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ