দ্য সিলেট

রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ, ১৪৩৩

সিলেটে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রে প্তা র ৩

দ্য সিলেট প্রতিবেদন :

সিলেটে পৃথক অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ সদস্যরা। এসময় বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৫১ বোতল নেশা জাতীয় ‘এলকোডাইল’ সিরাপসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- ওই এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আনোয়ার হোসেন এবং মো. বিল্লাল হোসেনের ছেলে মো. আব্দুল কাদির।

একই রাতে জৈন্তাপুর থানার বিরাইমারা এলাকায় পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯২ বোতল বিদেশী মদসহ আরো ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রহমত মিয়া বিরাইমারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

র‍্যাব জানায়, বুধবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরপূর্বক জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ