দ্য সিলেট

মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবো না; পাকিস্তানকে মোদী

আন্তর্জাতিক ডেস্ক | দ্য সিলেট টোয়েন্টিফোরডটকম

ফাইল ছবি: মোদীর ফেসবুক অ্যাকাউন্ট

সোমবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের আচরণের ওপর।

ভারত কোনো ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

মোদী বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটি যুদ্ধের যুগ নয়, কিন্তু এটি সন্ত্রাসের যুগও নয়।

তিনি বলেন, পাকিস্তানের কর্মকাণ্ডের ওপর ভারত নজর রাখছে। কাশ্মীর প্রসঙ্গে কোনো আলাপ হবে না। তবে তা যদি হয়, সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ে, তাহলে কথা হতে পারে।

মোদী তার ভাষণে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন। সেইসাথে হুঁশিয়ারি উচ্চারণ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, একদিন এটি (সন্ত্রাস) নিজেরাই তোমাদের ধ্বংস করে দেবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ