দ্য সিলেট

মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার মান বাঁচানো ড্র

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

২০২৬ বিশ্বকাপের টিকিট আরও আগেই আর্জেন্টিনা নিশ্চিত করেছে। বর্তমান চ্যাম্পিয়নদের জন্য বাছাইপর্বের ম্যাচগুলো এখন অনেকটাই নিজেদের ভবিষ্যত পরিকল্পনার জায়গা। তবে এবার সেই পরিকল্পনার পর্বে একটা জোর ধাক্কাই খেয়েছে আর্জেন্টিনা। ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে জয় পাওয়া হয়নি আলবিসেলেস্তেদের।

বাংলাদেশ সময় বুধবার ভোরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার এমন ড্র-কে মান বাঁচানোই বলতে হয়।

ম্যাচের ২৪ মিনিটে লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে ম্যাচে ফিরতে সময় লেগেছে ৮০ মিনিট পর্যন্ত।

ম্যাচের ৮০ মিনিটে থিয়াগো আলমাদা ডি-বক্সের বাইরে থেকে নেয়া মাটি কামড়ানো এক শটে আর্জেন্টিনার মান রক্ষার গোল এনে দেন।

নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র হয় কলম্বিয়া-আর্জেন্টিনা ম্যাচ।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ