দ্য সিলেট

রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ, ১৪৩৩

শ্রীমঙ্গলে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃ’ত্যু

দ্য সিলেট প্রতিবেদন :

Getty Images

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত রাসেল মিয়া (২৮) পেশায় নির্মাণ শ্রমিক। তিনি একই গ্রামের তবারক মিয়ার ছেলে।

শনিবার ভোরে উপজেলার উত্তর কালাপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমারে চুরি করতে গেলে তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। রাসেলের বিরুদ্ধে এর আগেও একটি চুরির মামলা ছিল বলেও জানান ওসি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ