দ্য সিলেট

মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

একদিনে ১৪৩ ফিলিস্তি’নিকে হ ত্যা, নি হ ত ৫৩ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || দ্য সিলেট টোয়েন্টিফোরডটকম

ছবি: এএফপি (ফাইল)

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১৯ হাজার ৯১৯ জন আহত হয়েছেন।

জাবালিয়া শরণার্থী ক্যাম্পের একজন প্রত্যক্ষদর্শীরা জানান, আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় রোগীরা হতাহত হয়েছেন। এখানের ভুক্তভোগীদের মধ্যে শিশুরাও রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এখন পর্যন্ত কমপক্ষে ৫৩ হাজার ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যদিও সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং ধারণা করা হচ্ছে তারাও বেচে নেই। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ৬১ হাজার ৭০০ জনেরও বেশি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে নেওয়া হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ