দ্য সিলেট

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ, ১৪৩৩
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ, ১৪৩৩

সুনামগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খু*ন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহত হোসেন মিয়া (১২) সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ঘাতক হোসাইন আহমেদ একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে। গতকাল সোমবার বিকালে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, টাকা ধার না দেওয়াকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হোসাইন আহমেদ হোসেন মিয়ার পেট ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, গতকাল সন্ধ্যায় আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে স্থানীয় বাজারে সওদা করতে যায়। এসময় হোসাইন আমার ছেলে হোসেনের কাছে টাকা ধার চায়। টাকা না দিলে হোসাইন জোর করে টাকা ছিনিয়ে নিতে চাইলে আমার ছেলে (হোসেন) সেখান থেকে দৌড়ে সরে যেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে হোসাইন আমার ছেলের পেট ও গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ