দ্য সিলেট

মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২
মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

মবে জড়িতদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগ্রহ।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মবের ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এক প্রশ্নের জবাবে রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আগে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। আমরা এসব নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে, তাকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সব প্রস্তুতি নিচ্ছি। যারা নির্বাচনে অংশ নেবে, তাদেরও উচিত প্রস্তুতি নেওয়া। অভিযোগের রাজনীতি না করে, মাঠে থাকা। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ