দ্য সিলেট

মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২
মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

জাফলংয়ে আরও ৭৭ ক্রাশার মিলের বিদ্যুৎ বিচ্ছিন্ন

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বুধবারের টাস্কফোর্স অভিযানে আরও ৭৭টি স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বুধবারের এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। অভিযানে সহায়তা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগ, পুলিশ ও বিজিবি।

অভিযানে অন্তত ৭৭ টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো জব্দ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, ‘অবৈধ স্থাপনা ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ