দ্য সিলেট

মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২
মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

করোনায় ‘উদ্বেগ’, এইচএসসি পরীক্ষা পেছাবে না

দ্য সিলেট ডেস্ক :

ছবি: সংগৃহীত

দেশে ফের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য বাড়ছে। এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অবস্থায় আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর পরীক্ষায় বসছে সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী।

দেশে করোনার সংক্রমণ বাড়ায় এইচএসসি পরীক্ষা পেছানো হবে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে। যদিও শিক্ষা বোর্ডগুলো বলছে, করোনা নিয়ে দুশ্চিন্তায় থাকলেও পরীক্ষা পেছানোর সুযোগ নেই। যথাসময়ে (২৬ জুন) এইচএসসি পরীক্ষা শুরু হবে।

এদিকে অভিভাবকেরা কেন্দ্র সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলছেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ। অটোপাস না দিয়ে দ্রুত পরীক্ষাগুলো নিলেই হবে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, করোনাভাইরাস ও ডেঙ্গুর বিস্তার নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি। তবে আমাদের হাতে কোনো বিকল্প নেই। ২৬ জুনই এইচএসসি পরীক্ষা শুরু করা হবে।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, এখনো পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। পরীক্ষার্থীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। আসন বণ্টনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ