দ্য সিলেট

মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২
মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

মধ্যরাতে দেশে ফিরলেন আবদুল হামিদ

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন।

এরপর রাত পৌনে ৩টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। কোনো প্রটোকল চাননি। রাত দেড়টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি।’

রাগিব সামাদ আরও বলেন, ‘ফ্লাইট থেকে হুইলচেয়ারে করে আবদুল হামিদকে নামিয়ে আনা হয়। তার মুখে মাস্ক ও পরনে ছিল শার্ট-লুঙ্গি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।’

এর আগে গত ৮ মে রাত ৩টার দিকে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে দেশের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়।

আবদুল হামিদ আওয়ামী লীগ সরকারের সময় (২০১৩ থেকে ২০২৩ সাল) পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ