দ্য সিলেট

মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২
মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

ঈদের দ্বিতীয় দিন ইসরাইলি হামলায় নিহত ৭৫ ফিলিস্তিনি

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

ঈদের পরের দিন শনিবার (৭ জুন) ইসরাইলি বিমান বাহিনীর গোলাবর্ষণে উপত্যকাজুড়ে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন।- খবর আলজাজিরার।

গাজায় বোমাবর্ষণে ধ্বংসস্তুপ থেকে কয়েক ডজন দেহ বের করে এনেছেন হাসপাতাল কর্মীরা। এটিকে গণহত্যা বলছেন অনেকেই।

নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য এবং এই ১৬ জনের মধ্যে ৬ শিশুও রয়েছে। এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আলজাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরাইলি বিমান বাহিনী। তিনি আরও জানান, শনিবারের হামলায় অন্তত ৮৫ জন ধ্বংস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়নি।

মাহমুদ বাসেল বলেন, এটা ছিল পুরোপুরি ঠান্ডা মাথায় গণহত্যা। শনিবার যারা নিহত হয়েছেন, তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েক জন নারী ও শিশু আছেন।

এর আগে ঈদের দিন, অর্থাৎ ৬ জুনও দিনভর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী এবং তাতে নিহত হয়েছিলেন অন্তত ৪২ জন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ