দ্য সিলেট

মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২
মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে মুরশিদ মিয়ার মৃ ত্যু

সংগৃহীত ছবি।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শৈলাগর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুরশিদ মিয়া (৫১) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

শনিবার বেলা দেড় টার দিকে বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি রামপুর গ্রামের মৃত হোছেন আলীর ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো তিনি শৈলাগর হাওরে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত ঘটে, যা মরশিদ মিয়াকে আঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বজ্রপাতে মুরশিদ মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ