দ্য সিলেট

মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২
মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধ নি হ ত

দ্য সিলেট প্রতিবেদন |

প্রতীকী ছবি।

সিলেটের দক্ষিণ সুরমায় বাস চাপায় মুহিবুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মুহিবুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এসময় বেপরোয়া গতির একটি মিনিবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ