দ্য সিলেট

সোমবার , ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

দ্য সিলেট প্রতিবেদন :

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল ও মদ জব্দ করেছে বিজিবি। শুক্রবার সিলেটের সীমান্তবর্তী এলাকা শ্রীপুর, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই এবং সোনারহাট এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত মালালালের মধ্যে রয়েছে- ভারতীয় সুপারি, মহিষ, স্কিন সানরাইজ ক্রিম, গরুর মাংস, পন্ডস্ ফেইসওয়াশ, বিভিন্ন প্রকার পুরাতন মোবাইল, মদ। এসময় অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল আটক করা হয়। আটক মালামালসমূহের আনুমানিক সিজার মূল্য এক কেটি ১০ লাখ ৭২ হাজার ৬৯৯ টাকা।

সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এসব চোরাই মালামাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ