দ্য সিলেট

সোমবার , ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

বিসিবি সভাপতি প দ ত্যা গ করছেন না

দ্য সিলেট ডেস্ক :

সংগৃহীত ছবি

সকাল থেকেই জোরাল গুঞ্জন—পদত্যাগের করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তবে তিনি বিষয়টি নিজেই উড়িয়ে দিয়েছেন। ফারুক আহমেদ বলেছেন, পদত্যাগ করার কোনো কারণ নেই।

জানা গেছে, গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে গিয়েছিলেন ফারুক আহমেদ। ক্রীড়া উপদেষ্টা ফারুককে বার্তা দিয়েছেন, তিনি বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন। যদিও কেন পরিবর্তন আনতে চাচ্ছেন, সে ব্যাখ্যা দেওয়া হয়নি ফারুককে।

গত বছরের ৫ আগস্ট সরকার পটপরিবর্তনের পর পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন।

এদিকে বিসিবির বোর্ডে পরিবর্তন আনার কথা ভাবলেও ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে আইসিসির কঠোর। কেননা, সরকার চাইলেই বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে পারে না। বিসিবির পরিচালক এবং সভাপতিকেও হতে হয় নির্বাচিত।

অবশ্য ফারুক আহমেদ যদি নিজ থেকে সরে দাঁড়ান, তাহলে ভিন্ন কথা।

এদিকে কয়েক দিন ধরেই গুঞ্জন, তিন মাসের জন্য বিসিবির সভাপতির দায়িত্ব নিতে পারেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ