দ্য সিলেট

সোমবার , ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

সিলেট নগরীতে গলায় ফাঁ’স দিয়ে যুবতীর আত্মহ’ত্যা

দ্য সিলেট প্রতিবেদন ||

প্রতীকী ছবি।

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। বুধবার (২১ মে) বেলা দেড়টার দিকে পশ্চিম পাঠানটুলা এলাকায় একটি বাসায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে। ওই নারী এলাকার আখলাক হোসেনের স্ত্রী মমতা বেগম (৪০)।

জানা যায়, নগরীর পশ্চিম পাঠানটুলার আনহার উজ্জামান চৌধুরী অ্যান্ড কলোনির ভাড়াটিয়া ছিলেন আখলাক হোসেন ও তার স্ত্রী মমতা বেগম। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে বাসা থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ওই কলোনির ভেতরে নির্মাণাধীন বিল্ডিংয়ে ঝুলন্ত অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে জালালাবাদ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ