দ্য সিলেট

সোমবার , ২ মার্চ, ২০২৬, ১৭ ফাল্গুন, ১৪৩২

ডা. জোবাইদার নিজ গ্রামে স্বাগত মিছিল, মিষ্টি বিতরণ

বালাগঞ্জ প্রতিনিধি || দ্য সিলেট টোয়েন্টিফোরডটকম

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৪ মাস যুক্তরাজ্যে চিকিৎসা গ্রহণ শেষে পুত্রবধূ ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। দীর্ঘ ১৭ বছর পর তার স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত জানিয়ে জোবাইদার নিজ গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শুক্রবার (৯ মে) বিকালে স্থানীয় কলাবাগান বাজারে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে স্থানীয় বিরাহিমপুরস্থ ডা. জোবাইদা রহমানের গ্রামের বাড়ির প্রধান ফটকের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ডা. জোবাইদা রহমানের চাচাতো ভাই নাছির আলী খান।

সভায় বক্তব্য দেন এবং উপস্থিতি ছিলেন-সিলাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. তাজিদুর রহমান তাজুল, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আতিকুর রহমান টিটু, সিলাম ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি তনজ্জির আলী, ইসবর আলী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নূরুল মিয়া, সিলাম ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ, আবুল ইসলাম, রায়হান আহমদ, জেলা ছাত্রদল নেতা জামিল আহমদ, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সেবুল আহমদ, ছাত্রদল নেতা শাহ রাব্বি, সালমান আহমদ, আবু তাহের, আমির খান, ফাহাদ আহমদ প্রমুখ।

সভা শেষে সিলেট জেলা বিএনপি নেতা শামসুল ইসলাম টিটু ও স্পেন প্রবাসী বিএনপি নেতা কামরুজ্জামানের সৌজন্যে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ